রাজধানীর ময়লার স্তূপ থেকে তরুণীর খণ্ডিত মাথা ও ২ হাত উদ্ধার

রাজধানীর সবুজবাগের মাদারটেক বাগানবাড়ি এলাকায় এক অজ্ঞাত তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের একটি কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে এসব দেহাংশ উদ্ধার করা হয়। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে তারা মাদারটেক বাগানবাড়ি খালপাড়ের কালভার্টের নিচে অভিযান চালায়। সেখানে একটি শপিং ব্যাগের ভেতর থেকে এক তরুণীর খণ্ডিত মাথা ও দুটি হাত উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও জানান, শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই তরুণীর বয়স হবে আনুমানিক (২০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থানে ওই তরুণীকে হত্যার পর গুম করার জন্য দেহ খণ্ডিত করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।








