বাসাবোতে তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

রাজধানীর বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং প্রায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেলা ১১টা ৫৮ মিনিটে বাসাবো ট্যাম্পু স্ট্যান্ডের সামনে একটি ঝুট তুলার টিনশেড গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় বেলা ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।







