বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, গুরুতর আহত ১

রাজধানীর বাংলামোটরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে। এ ঘটনার পর গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের পাম্পের গলিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বাংলামোটরের ওই এলাকায় সোহানকে মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে সেখানে গুলির শব্দ শোনা যায়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের দিকে যান। তবে কী কারণে সোহানকে আঘাত করা হয়েছে এবং কারা সেখানে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিস্তারিত আসছে.....








