স্বামীর বন্ধুকে বিয়ের ২৩ দিনের মাথায় গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরায় ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার লাকি (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দ্বিতীয় বিয়ের মাত্র ২৩ দিনের মাথায় তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সারুলিয়া বকুলতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিহত সুমাইয়া আক্তার লাকি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার লক্ষ্মণ তালুকদারের মেয়ে। তিনি আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, লাকির আগে রেজাউল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। ওই সংসারে তার ১০ বছরের একটি সন্তান রয়েছে। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ৬ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে ঢাকায় আসেন তিনি। পরিবারের অজান্তে আগের স্বামীর বন্ধু আশরাফুলকে দ্বিতীয় বিয়ে করে ডেমরার ওই বাসায় বসবাস শুরু করেন।
তবে তার মৃত্যুর পেছনে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পরিবার নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণসহ অন্যান্য বিষয় নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।








