ঢাকা উত্তর সিটিতে বাড়ছে ওয়ার্ড, গঠিত হবে নতুন দুটি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিদ্যমান ২ ও ৬ নম্বর ওয়ার্ড বিভক্ত করে নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দুটি ওয়ার্ড যুক্ত হলে ডিএনসিসিতে মোট ওয়ার্ডের সংখ্যা বেড়ে ৫৬টিতে দাঁড়াবে।
বিজ্ঞাপন
নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ২০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএনসিসির আওতাধীন বিদ্যমান ২ নম্বর ওয়ার্ড বিভক্ত করে একটি এবং ৬ নম্বর ওয়ার্ড বিভক্ত করে আরও একটি নতুন ওয়ার্ড গঠনের লক্ষ্যে প্রস্তাব পাওয়া গেছে।
‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ২৭ ও ২৯ ধারা অনুযায়ী নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণ করে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ কার্যক্রমে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকার জেলা প্রশাসকের একজন প্রতিনিধি এবং ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।








