মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, জড়িতদের বিরুদ্ধে মামলা করবে পুলিশ

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
বিজ্ঞাপন
বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি অব্যাহত থাকবে। যারা অভিযানে বাধা বা অরাজকতায় জড়িত, তাদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, নগরসেবার জন্য আমার প্রিয় নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত উদ্ধারের যে কর্মসূচি রয়েছে, তা চলমান থাকবে। যারা এ অরাজকতার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা হবে। ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্ত করে তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে।’
বিজ্ঞাপন
শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, অবৈধভাবে কাউকে ফুটপাত দখল করতে দেওয়া হবে না। মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়—উচ্ছেদ অভিযানের ঘটনায় সেটিই প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
কারও ইন্ধনে আবার ফুটপাত দখলের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ডিএনসিসি প্রশাসক।








