মিরপুর উচ্ছেদ অভিযানে কেন সংঘর্ষ, যা বললেন প্রত্যক্ষদর্শীরা

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের একটি গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, উচ্ছেদ অভিযানের সময় রোলার দিয়ে দোকান ভাঙার একপর্যায়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে বাইতুল কুদ্দুস জামে মসজিদের নিচে থাকা কয়েকটি দোকানে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুনে মসজিদের নিচে থাকা ৬-৭টি দোকান পুড়ে যায়। একই সঙ্গে উচ্ছেদ অভিযানকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হলে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী সুমাইয়া বলেন, ‘পাশেই আমাদের বাসা। বাসার ওপর থেকে দেখছি। একটা গাড়ি আসছিল। ওই গাড়ি দিয়ে ভাঙচুর করার সময় গাড়ি দোকানের মালামাল টান দিলেই আগুন ধরে যায়।’
মো. আবুল হোসেন বলেন, ‘ওপরে মসজিদ ছিল। নিচে দোকান। এগুলোতো ভাঙার দরকার ছিল না। এই দোকান উচ্ছেদ করতে গিয়েই দোকানে আগুন লাগছে। এই লাইনের সব দোকান ভেঙে দিছে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, উচ্ছেদ অভিযান চলাকালে দোকান ভাঙাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে আগুনের সূত্রপাত ও পরবর্তী সংঘর্ষের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও বিষয়টি পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ।








