Logo

সেরা কর্মদক্ষতার পুরস্কার দিল ওয়ালটন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ আগস্ট, ২০২৬, ২১:৩৮
সেরা কর্মদক্ষতার পুরস্কার দিল ওয়ালটন
ছবি: সংগৃহীত

বিক্রয় ও মুনাফায় ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখা কর্মকর্তাদের সম্মানিত করেছে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। গত বছরের ব্যবসায়িক সাফল্যে বিশেষ ভূমিকা, কর্মদক্ষতা, নিষ্ঠা এবং প্রতিষ্ঠানের প্রতি আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ ২৪ জন কর্মকর্তা ও দুটি সেলস উইংকে ‘পিন্যাকল অ্যাওয়ার্ডস-২০২৬’ প্রদান করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি পাঁচটি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করে। এগুলো হলো— এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট, সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন, পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স, সেলস এক্সিলেন্স এবং স্পেশাল কন্ট্রিবিউশন।

শনিবার (১ আগস্ট) গাজীপুরের সারাহ রিসোর্টে ‘দ্য লরিয়েট সোয়ারি’ শীর্ষক দিনব্যাপী আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সম্মাননা সনদ ও চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক জাকিয়া সুলতানা শিখা, এস এম মঞ্জুরুল আলম অভি ও নিশাত তাসনিম শুচি। এছাড়া ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন পরিবারের সদস্যদের সুখী ও আনন্দময় কর্মজীবন নিশ্চিত করাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। তাদের নিষ্ঠা, কর্মদক্ষতা ও আত্মনিবেদনের কারণেই ওয়ালটন ধারাবাহিকভাবে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। সেই অবদানের যথাযথ মূল্যায়ন করতেই এই সম্মাননা আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও কর্মীদের স্বীকৃতি দেওয়ার এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের অগ্রযাত্রা আরও বেগবান করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি আগামী দিনের ব্যবসায়িক পরিকল্পনা, লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়েও কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এমডি’স অ্যাওয়ার্ড ফর এক্সট্রাঅর্ডিনারি বিজনেস ইমপ্যাক্ট বিভাগে সম্মাননা পেয়েছেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান আর্থিক কর্মকর্তা মো. জিয়াউল আলম, ইউসুফ আলী, লিয়াকত আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও জোহেব আহমেদ এবং ডেপুটি অপারেটিভ ডিরেক্টর তানজিমুল হক তম্ময়।

বিজ্ঞাপন

সিবিও’স এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন বিভাগে পুরস্কৃত হয়েছেন ওয়ালটন ফ্রিজের সিবিও মো. তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্স বিভাগের সিবিও মো. আব্দুল্লাহ-আল-জুনায়েদ এবং ক্যাবলস বিভাগের সিবিও রাজু আহমদ।

পিপল অ্যান্ড কালচারাল এক্সিলেন্স বিভাগে সম্মাননা পেয়েছেন ওয়ালটন হেডকোয়ার্টার্স ও করপোরেটের মানবসম্পদ বিভাগের প্রধান মো. কাওসার উদ্দিন চৌধূরী এবং প্রদীপ প্রামাণিক।

স্পেশাল কন্ট্রিবিউশন বিভাগে পুরস্কৃত হয়েছেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর মো. নাজমুল ইসলাম, সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. রবিউল ইসলাম মিলটন, অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান এবং সিনিয়র অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমান রাজু।

বিজ্ঞাপন

অন্যদিকে সেলস এক্সিলেন্স বিভাগে সম্মাননা পেয়েছেন ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. শাহরিয়ার হোসেন, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর মো. আবু সুফিয়ান, অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল অফিসার মো. নাজমুল সানা, সিনিয়র অফিসার সৌভিক অধিকারী, অফিসার মো. হেলাল সরদার। পাশাপাশি ওয়ালটন প্লাজা এবং করপোরেট সেলস ডেভেলপমেন্ট উইংকেও বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়।

পুরস্কার প্রদান পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD