Logo

সেপ্টেম্বরজুড়ে টুয়েলভে অফারের ধুম, সব পণ্যে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৬, ১৭:৫০
সেপ্টেম্বরজুড়ে টুয়েলভে অফারের ধুম, সব পণ্যে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়
ফাইল ছবি।

চলতি সেপ্টেম্বরে ক্রেতাদের জন্য নানা আয়োজন ও বিশেষ ছাড় নিয়ে এসেছে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় দেশীয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লথিং লিমিটেড। ‘এন্ড অব সামার মেগাসেল’ নামে নতুন এই ক্যাম্পেইনে টুয়েলভের সকল পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

নান্দনিক, রুচিশীল ও ফ্যাশনেবল পোশাকের ব্র্যান্ড হিসেবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার দিক থেকে প্রথম সারিতে রয়েছে টুয়েলভ ক্লথিং লিমিটেড। চলতি সেপ্টেম্বরে ক্রেতাদের জন্য বিভিন্ন নকশা ও বৈচিত্র্যের পোশাকের পাশাপাশি দারুণ সব অফারে সাজানো হয়েছে টুয়েলভের প্রতিটি আউটলেট। একই সঙ্গে অনলাইনেও ক্রেতারা এসব বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

বাংলাদেশের আবহাওয়া ও ক্রেতাদের চাহিদার বিষয়টি সবসময় বিবেচনায় রেখে নিজেদের সংগ্রহ সমৃদ্ধ করে থাকে টুয়েলভ কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় আগামী ১ সেপ্টেম্বর থেকে ‘এন্ড অব সামার মেগাসেল’ নামে নতুন এই ক্যাম্পেইন চালু করেছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনের আওতায় টুয়েলভের সকল পণ্যের ওপর সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় থাকছে। তবে স্টক সীমিত থাকায় এই বিশেষ অফার খুব অল্প সময়ের জন্য চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ক্রেতারা টুয়েলভের বিভিন্ন আউটলেটে গিয়ে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে পছন্দের পোশাক কিনে এই অফারের সুবিধা নিতে পারবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া টুয়েলভের লয়্যালটি কার্ডধারী ক্রেতাদের জন্যও বিভিন্ন সময়ে নানা ধরনের আয়োজন করে থাকে প্রতিষ্ঠানটি। বিশেষ সুবিধা ও নানা আয়োজনের মাধ্যমে নিয়মিত ক্রেতাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আনন্দদায়ক করে তুলতে কাজ করছে টুয়েলভ।

এ বিষয়ে টুয়েলভ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, টুয়েলভকে ঘিরে দেশে ও দেশের বাইরে ক্রেতাদের নিয়ে একটি বিশাল পরিবার তৈরি হয়েছে। সেই পরিবারের সদস্যদের জন্য আনন্দের উপলক্ষ তৈরি করতেই ‘এন্ড অব সামার মেগাসেল’ আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ক্রেতাদের পছন্দ ও চাহিদার কথা বিবেচনা করে বিভিন্ন ডিজাইনের পোশাকের সংগ্রহ রাখা হয়েছে। টুয়েলভের সকল আউটলেটের পাশাপাশি অনলাইনেও অর্ডার করে সীমিত সময়ের এই বিশেষ মূল্যছাড় উপভোগ করা যাবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD