Logo

ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার পেলেন ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৩:৫৪
ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার পেলেন ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটরদের উদ্যোগে পরিচালিত ব্যতিক্রমী ব্র্যান্ডিং কার্যক্রমের স্বীকৃতি হিসেবে ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কার দিয়েছে ওয়ালটন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘ব্র্যান্ডিং হিরোজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধান অতিথি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম।

ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ডিজিটাল ক্যাম্পেইন ‘সিজন-২৪’ গ্রাহক পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। এ ক্যাম্পেইনকে সফল করতে দেশজুড়ে ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটররা স্থানীয় পর্যায়ে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা ধরনের সৃজনশীল প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করেন। এসব উদ্যোগের মধ্যে ব্যতিক্রমী ও অসাধারণ ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর সেলস নেটওয়ার্কের ৩২ জন ম্যানেজার, পরিবেশক ও কর্মকর্তাকে ‘ব্র্যান্ডিং হিরোজ’ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

বিজ্ঞাপন

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আমরা শুধু ক্যাম্পেইন পরিচালনা করি না; মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়াকেও মূল্যায়ন করি। বাংলাদেশের প্রতিটি অলিগলিতে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে কোম্পানির জন্য যে অনন্য দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন, তা প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্র্যান্ডিং একটি গতিশীল ও সৃজনশীল ক্ষেত্র, যেখানে প্রতিনিয়ত নতুন ও বৈচিত্র্যময় ধারণার প্রয়োজন হয়। উদ্ভাবনী ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে ওয়ালটনকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের অবদান গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

এস এম মাহবুবুল আলম আরও বলেন, তাদের বিশেষ অবদানের স্বীকৃতি দিতেই ওয়ালটনের পক্ষ থেকে এ পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ালটনের সাফল্যের পেছনে সংশ্লিষ্টদের অবদানের স্বীকৃতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের প্রত্যাশা, ‘ব্র্যান্ডিং হিরোজ’ সম্মাননা সংশ্লিষ্টদের আরও সৃজনশীল ও উদ্ভাবনী প্রচারণায় উৎসাহিত করবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে গ্রাহকদের সঙ্গে ওয়ালটনের সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD