Logo

নতুন ঠিকানায় মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
নতুন ঠিকানায় মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা
ছবি: সংগৃহীত

নতুন ঠিকানায় স্থানান্তর হয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বনানী শাখা সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি শাখ...

বিজ্ঞাপন

নতুন ঠিকানায় স্থানান্তর হয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বনানী শাখা সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি শাখার উদ্বোধন করেন।

প্রধান কার্যালয় থেকে ব্যাংকের এমডি ও সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী শাখার কার্যক্রম শুরু করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ ও পরিচালক আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন)।

ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডি মো. জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম, মো. মাহমুদ আলম চৌধুরী প্রমুখ। 

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD