Logo

নদীতে ২ দিন আগে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৫ অক্টোবর, ২০২২, ১১:১৫
নদীতে ২ দিন আগে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

নিখোঁজের ২দিন পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজের স্থান থেকে অর্ধ কিলোমিটার দূরে ভাটিতে স্থানীয় লোকজন মৃতদেহ ভাসতে দেখে মৃতদেহ উদ্ধার করে

বিজ্ঞাপন

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে ২ দিন আগে নিখোঁজ শিশু হোসেন আলী ওরফে ঘোতার লাশ সোমবার (২৪ অক্টোবর)  উদ্ধার করেছে এলাকাবাসী।

গত শনিবার দুপুুরে  উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাইড় বাজারের উত্তর পাশে মানিকদাইড় গ্রামের  মনির উদ্দিনের ছেলে হোসেন আলী ওরফে ঘোতা (৬) মায়ের সাথে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয় । 

বিজ্ঞাপন

নিখোঁজের ২দিন পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজের স্থান থেকে অর্ধ কিলোমিটার দূরে ভাটিতে স্থানীয় লোকজন মৃতদেহ ভাসতে দেখে মৃতদেহ উদ্ধার করে। সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষযটি নিশ্চিত করেছেন । 

বিজ্ঞাপন

আরএক্স/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD