Logo

কারা অধিদপ্তরের ৫ কর্মকর্তাকে বদলি

profile picture
জনবাণী ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৩, ০৯:৫০
কারা অধিদপ্তরের ৫ কর্মকর্তাকে বদলি
ছবি: সংগৃহীত

সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ প্রদান করা হয়েছে

বিজ্ঞাপন

কারা অধিদপ্তরের ৫ ডিআইজি-প্রিজন্সকে বদলি করা হয়েছে।

গতকাল সোমবার (২ জানুয়ারি) সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বদলি হওয়া ব্যক্তিরা হলেন, বরিশাল বিভাগের ডিআইজি টিপু সুলতানকে ময়মনসিংহে, রাজশাহী বিভাগের ডিআইজি অসীম কান্ত পালকে খুলনায়, খুলনার ডিআইজি মো. ছগির মিয়াকে সিলেটে। ময়মনসিংহের ডিআইজি মো. জাহাঙ্গীর কবিরকে বরিশালে এবং সিলেটের ডিআইজি মো. কামাল হোসেনকে রাজশাহী বিভাগে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD