Logo

রায়েরবাজারে ট্রাকচাপায় ভ্যান আরোহী নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৯ জানুয়ারি, ২০২৩, ১১:২১
রায়েরবাজারে ট্রাকচাপায় ভ্যান আরোহী নিহত
ছবি: সংগৃহীত

গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন

বিজ্ঞাপন

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে ট্রাক চাপায় এক ভ্যান আরোহী যুবক নিহত হয়েছেন।

রবিবার (৮ জানুয়ারি) সকাল ৬ টার দিকে দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নিহতের নাম রাব্বি (২২)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

রাব্বিকে হাসপাতালে নিয়ে যাওয়া অহিদ মিয়া জানান, রায়েরবাজার বালুরমাঠ এলাকায় তার মুরগির আড়তে তিন মাস ধরে কাজ করে আসছিলেন রাব্বি। সেখানেই থাকতেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD