Logo

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে নতুন রাষ্ট্রপতির শোক

profile picture
জনবাণী ডেস্ক
১৩ এপ্রিল, ২০২৩, ১১:৪৩
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে নতুন রাষ্ট্রপতির শোক
ছবি: সংগৃহীত

সেদিন অস্ত্র হাতে জাফরুল্লাহ চৌধুরীর মতো সাহসী সূর্যসন্তানরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন।

বিজ্ঞাপন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা পদকে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহামান্য রাষ্ট্রপতি (নবনির্বাচিত) মো. সাহাবুদ্দিন চুপ্পু। 

শোক বার্তায় নতুন রাষ্ট্রপতি বলেন, সেদিন অস্ত্র হাতে জাফরুল্লাহ চৌধুরীর মতো সাহসী সূর্যসন্তানরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান অতুলনীয়। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও তার আত্মার প্রতি সম্মান জানাচ্ছি। 

বিজ্ঞাপন

রিনি আরও, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবিস্মণীয় অবদান রাখার পাশাপাশি ওষুধশিল্পে ও ওষুধ খাতে জনকল্যাণে অবদান রেখেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।   

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD