ধানমন্ডি থেকে যমুনা টিভির রিপোর্টারের মরদেহ উদ্ধার

নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বিজ্ঞাপন
রাজধানীর ধানমন্ডির কলাবাগানের লেক সার্কাস রোডের একটি বাসা থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার কুদরত-ই খুদা হৃদয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ মে) দুপুরে বাসাটির ছাদের চিলেকোঠা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
কলাবাগান থানার এসআই জাফর আহমেদ গণমাধ্যমকে বলেন, লেক সার্কাস রোডের একটি বাসা থেকে যমুনা টিভির একজন রিপোর্টারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, এ ঘটনায় নিহতের এক বান্ধবীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








