Logo

বিশ্বজুড়ে দুই ঘণ্টা অচল ইনস্টাগ্রাম

profile picture
জনবাণী ডেস্ক
২২ মে, ২০২৩, ২৩:৩০
বিশ্বজুড়ে দুই ঘণ্টা অচল ইনস্টাগ্রাম
ছবি: সংগৃহীত

সোমবার (২২ মে) ভোরে মেটার এই সোস্যাল মিডিয়াটি ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন।

বিজ্ঞাপন

বিশ্বেজুড়ে অচলাবস্থায় পড়েছে মেটার অঙ্গ প্রতিষ্ঠান এবং জনপ্রিয় ছবি ও ভিডিও শেয়ারিং সোশ্যাল নেটওয়ার্ক ইনস্টাগ্রাম।

সোমবার (২২ মে) ভোরে মেটার এই সোস্যাল মিডিয়াটি ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েন।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ডাউনডিটেক্টরে এই বিষয়ে প্রায় দুই লাখের বেশি মানুষ রিপোর্ট করেছেন। দুই ঘণ্টা বিভ্রাটের পর এখন ইনস্টাগ্রাম স্বাভাবিক রয়েছে। বিভ্রাটের শিকার হয়েছেন প্রায় ১ লাখ ব্যবহারকারী।

বিজ্ঞাপন

মেটার এক মুখপাত্র জানান, কারিগরি সমস্যার কারণে কিছু ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করতে পারছিলেন না। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।

তবে ইনস্টাগ্রামে অচলাবস্থা তৈরি হলেও মেটার অন্যান্য সোস্যাল মিডিয়া ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্বাভাবিক ছিল।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD