Logo

আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মে, ২০২৩, ২৩:১০
আন্তর্জাতিক বুকার পুরস্কার পেলেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ
ছবি: সংগৃহীত

বুকার পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। পুরস্কারের এই অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে বণ্টন হবে।

বিজ্ঞাপন

‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ। উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করেছেন অ্যাঞ্জেলা রোডেল। প্রথমাবের মতো বুলগেরিয়ান সাহিত্যের কোনো উপন্যাস বুকার পুরস্কার পেল।

জানা গেছে, বুকার পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। পুরস্কারের এই অর্থ লেখক ও অনুবাদকের মধ্যে বণ্টন হবে।

বিজ্ঞাপন

উপন্যাসটি মূলত পরীক্ষামূলক আলঝেইমারের চিকিৎসা প্রদান করে এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে লেখা হয়েছে। রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগতকে ক্ষুদ্রতম বিবরণে পুনর্র্নিমাণ করার প্রক্রিয়া নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে।

বিজ্ঞাপন

১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন ঔপন্যাসিক ও কবি জর্জি গোসপোদিনভ ।  এই  ঔপন্যাসিক ও কবি হলেন সবচেয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত আধুনিক বুলগেরিয়ান লেখক। তার লেখা ২৫টি ভাষায় অনূদিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল। তবে তিনি বুলগেরিয়াতে থাকেন। তার কবিতা ও গদ্য অনুবাদ অনেক সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে। বুলগেরিয়ান সংস্কৃতিতে অবদানের জন্য তাকে ২০১৪ সালে বুলগেরিয়ান নাগরিকত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবছরই এই  আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়। যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশিত ইংরেজিতে লেখা বা অনূদিত উপন্যাস এই পুরস্কারের জন্য বিবেচিত হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD