Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আজমত উল্লা

profile picture
জনবাণী ডেস্ক
২৯ মে, ২০২৩, ০৪:৫৯
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন আজমত উল্লা
ছবি: সংগৃহীত

রবিবার (২৮ মে) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী  ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।

রবিবার (২৮ মে) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় তিনি তার লেখা দুটি বই ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত’ এবং ‘রাজনীতির মহাকবি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ প্রধানমন্ত্রীকে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান। কিন্তু নির্বাচনে তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের কাছে ১৬ হাজার ১৯৭ ভোটে পরাজিত হন।

বিজ্ঞাপন

গাজীপুর সিটি নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজমত উল্লা খান পান দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD