Logo

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৩, ০৪:৪৮
দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির
ছবি: সংগৃহীত

তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের নুরু মাতাব্বরের ছেলে।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি এক যুবক মারা গেছে।  মঙ্গলবার (৩০ মে) রাতে দক্ষিণ আফ্রিকার নাটালেজুলু নংগমা শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সন্ত্রাসিদের গুলিতে তিনি মারা যান। 

নিহতের নাম-  নাসির হোসেন (৩২)। তিনি  টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের নুরু মাতাব্বরের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার সূত্রে জানা যায়, জীবিকার খোঁজে দীর্ঘ এক যুগ আগে নাসির দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে নাটালেজুলু নংগমা শহরে নিজে ব্যবসা করতেন। মঙ্গলবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসায় যাওয়ার সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পাঁচগাও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী গণমাধ্যমকে জানান, নুরু মাতাব্বরের পাঁচ ছেলের মধ্যে নাসির হোসেন সবার ছোট। তারা তিন ভাই দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। এর মধ্যে নাসিরের বড় ভাই আবুল হোসেন গত বছর স্ট্রোক করে আফ্রিকায় মারা যান। শনিবার তার মরদেহ দেশে আসবে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওহান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD