Logo

কয়রার বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুন, ২০২৩, ০৩:০৯
কয়রার বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা
ছবি: সংগৃহীত

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়। প্রতিবেশ এ্যাক্টিভিট প্রকল্পের সহযোগিতায় দাকোপ-কয়রা সহ ব্যবস্থপনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত হয়। প্রতিবেশ এ্যাক্টিভিট প্রকল্পের সহযোগিতায় দাকোপ-কয়রা সহ ব্যবস্থপনা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সোমবার (৫ জুন) সকাল ১০ টায় র‍্যালী শেষে কয়রা ছিদ্দিকিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নেজামী। 

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন দাকোপ-কয়রা সহ-ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলী, কাশিয়াবাদ স্টেশন বন প্রহরী জাহাঙ্গীর হোসেন, প্রতিবেশ অ্যাক্টিভিটি প্রকল্পের সাইট অফিসার মোঃ আলাউদ্দিন, শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, পিএফের সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, ইউপি সদস্য মুর্শিদা আক্তার, শরিফুল ইসলাম, শিক্ষার্থী মাহমুদুল হাসান, বায়েজিদ হোসেন প্রমুখ। 

বিজ্ঞাপন

আলোচনা শেষে ৪নং কয়রা লঞ্চঘাট সংলগ্ন বাজারে প্লাস্টিক বজর্য পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD