Logo

মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ০৪:২৫
মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ছবি: সংগৃহীত

আমাদের মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন

বিজ্ঞাপন

মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ কে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (১৩ জুন)  রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে দেখা করতে গেলে ফোরামের নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম এবং মহাসচিব লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিবকে  তিনি এ নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি বলেন, “আমাদের মুক্তিযুদ্ধে বাঙালির বিজয় গাঁথা ও মুক্তিযুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে ছড়িয়ে দিন।”

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রপ্রধান ১৯৭১ এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের ব্যাপারে সেক্টর কমান্ডারস ফোরামকে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে সর্বস্তরে জনমত সৃষ্টিতে কাজ করার আহ্বান জানান সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ ফোরামের সার্বিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা রাষ্ট্রপতিকে জানান, ১৯৭১ সালে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সেক্টর কমান্ডারস ফোরাম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে।

রাষ্ট্রপতি বলেন,“মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় বাঙালি জাতির ইতিহাসে একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায়।” সূত্র : বাসস

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD