Logo

একসময় প্রেস ক্লাবের ছাদে বসে অনেক আড্ডা দিয়েছি: রাষ্ট্রপতি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ মে, ২০২৩, ২৪:৫৬
একসময় প্রেস ক্লাবের ছাদে বসে অনেক আড্ডা দিয়েছি: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

প্রেস ক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ‘কখনও ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি। তাইতো আজ আল্লাহ আমাকে এই চেয়ারে বসিয়েছেন।’ 

চারদিনের সফরের দ্বিতীয়দিন মঙ্গলবার (১৬ মে) বেলা সোয়া ১১টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সকালে প্রেসক্লাবে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান উপস্থিত সাংবাদিকরা। পরে ক্লাবের ভিআইপি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রেস ক্লাবে তার নানা স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য, আবার দেশেরও ২২তম রাষ্ট্রপতি। আমি দৈনিক বাংলার বাণীতে জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেছি। প্রেস ক্লাবের খোলা ছাদে বসে সহকর্মীদের সঙ্গে আড্ডা দিয়েছি। এ সময় ছাত্র রাজনীতি করতে গিয়ে জেলে কাটানো দিনগুলোর কথাও মনে করেন রাষ্ট্রপতি।

প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক সৈকত আফরোজ আসাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাছারাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শিবজিত নাগ।

বিজ্ঞাপন

সভার শুরুতে প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং রাষ্ট্রপতিসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD