Logo

মালয়েশিয়ায় ছাপাখানায় আগুনে প্রাণ গেল ২ বাংলাদেশির

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৩, ২২:০১
মালয়েশিয়ায় ছাপাখানায় আগুনে প্রাণ গেল ২ বাংলাদেশির
ছবি: সংগৃহীত

ভোর ৪টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পান এরপর বিভিন্ন স্টেশন থেকে ৩৬ জন কর্মী ঘটনাস্থলে ছুটে যান

বিজ্ঞাপন

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত চার বাংলাদেশি দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহকারী অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন জানান, ভোর ৪টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পান। এরপর বিভিন্ন স্টেশন থেকে ৩৬ জন কর্মী ঘটনাস্থলে ছুটে যান। 

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে অংশ নেওয়া ফায়ার ফাইটাররা জানান, আগুন লাগার পর বাংলাদেশি ৬ শ্রমিক ওই কারখানায় আটকা পড়েন। তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। তবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।

বিজ্ঞাপন

হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলছে। পরবর্তী পদক্ষেপের জন্য দুজনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD