Logo

বক্তব্য প্রত্যাহারে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৩, ২২:৫৩
বক্তব্য প্রত্যাহারে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ
ছবি: সংগৃহীত

নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্তা সাহা

বিজ্ঞাপন

ডা. সংযুক্তা সাহাকে সেন্ট্রাল হাসপাতাল নিয়ে সংবাদ সম্মেলনে মানহানিকর বক্তব্য দেওয়ায়  লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (২১ জুন) সেন্ট্রাল হাসপাতালের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্তা সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এ ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে।

বিজ্ঞাপন

নোটিশে আরও বলা হয়, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই তিনি নিজের বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন। তিনি শর্তাবলি লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD