Logo

থেমে থেমে বৃষ্টি আর কতদিন, জানালো আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ২২:১০
থেমে থেমে বৃষ্টি আর কতদিন, জানালো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং পরবর্তী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সপ্তাহজুড়ে থেমে থেমে এই বৃষ্টি চলবে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

সোমবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

এতে আরও জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং পরবর্তী ৫ দিন বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

এদিকে, রাজধানী ঢাকাসহ দেশের ২০ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিন দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বলা হয়েছে, বগুড়া, টাঙ্গাইল, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমীবায়ু বাংলাদেশের উত্তরাঞ্চলে সক্রিয় এবং অন্যত্র তা মোটামুটি সক্রিয়। মৌসুমীবায়ু উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD