Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্টিনেজ

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুলাই, ২০২৩, ২৪:৩৯
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্টিনেজ
ছবি: সংগৃহীত

সফরের অংশ হিসেবে এদিন তিনি বেলা ২টায় সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

বিজ্ঞাপন

বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ সোমবার (৩ জুলাই) ভোর ৫টা ১০মিনিটে  ঢাকা এসে পৌঁছান। প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে এসে হোটেলে মাত্র ঘণ্টা তিনেক বিশ্রাম। এর পর আবার বেরিয়ে পড়লেন।

সফরের অংশ হিসেবে এদিন তিনি বেলা ২টায় সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এ সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ। 

বিজ্ঞাপন

তার আগে তিনি সাক্ষাৎ করেন দেশসেরা অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও দুই সন্তানের সঙ্গে।

বিজ্ঞাপন

বাংলাদেশে এসেই সামাজিকমাধ্যম ইন্সটাগ্রামে তিনি নিজের একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।

বিজ্ঞাপন

বাংলাদেশে তার সফরের স্পন্সর ফান্ডেড নেক্সট। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি সরাসরি চলে যান ফান্ডেড নেক্সটের প্রধান কার্যালয় উত্তর বাড্ডায়। সেখানে ম্যাশ ও কিছু ভক্তদের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে পড়েন গণভবনের উদ্দেশ্যে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে বিকেলেই তিনি উড়াল দেবেন কোলকাতার উদ্দেশ্যে। সেখানে তিন দিন থাকবেন তিনি। যোগ দেবেন বেশ কিছু অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD