Logo

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফার যোগদান

profile picture
জনবাণী ডেস্ক
৭ জুলাই, ২০২৩, ০৩:১৬
গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফার যোগদান
ছবি: সংগৃহীত

পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএমের কাছে থেকে দায়িত্বভার গ্রহণ করেন

বিজ্ঞাপন

গোপালগঞ্জে নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফা যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে গোপালগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার আল-বেলী আফিফা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে সদ্য বিদায়ী পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএমের কাছে থেকে দায়িত্বভার গ্রহণ করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) কামরুজ্জামান, সরকারি পুলিশ সুপার মিজানুর রহমান সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD