Logo

একদিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৬২৩

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৩, ০৬:৩১
একদিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৬২৩
ছবি: সংগৃহীত

বর্তমানে দেশেরর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৯৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

দেশে একদিনে (গত ২৪ ঘণ্টা) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের প্রাণহানি হয়েছে। এনিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১০০ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। 

শনিবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৬৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৫ জন।

বিজ্ঞাপন

বর্তমানে দেশেরর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৯৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২৩৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ১০৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬ হাজার ৩৪৫ জন।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৪০৭ জন। ঢাকায় ৯ হাজার ৭৯৩ এবং ঢাকার বাইরে ৪ হাজার ৬১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD