Logo

হামলা কি হিরো আলম নিজেই করিয়েছেন কি না তদন্ত করে দেখা হবে

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২৪:৩৭
হামলা কি হিরো আলম নিজেই করিয়েছেন কি না তদন্ত করে দেখা হবে
ছবি: সংগৃহীত

তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে এ বিষয়ে আমাদের তদন্ত চলছে

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। হিরো আলম নিজেই এই ঘটনা ঘটিয়েছেন কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হারুন।

বিজ্ঞাপন

ডিবিপ্রধান বলেন, সোমবার বনানী বিদ্যানিকেতন ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটেছে। তিন থেকে চার মিনিটের মধ্যে ঘটনাটি ঘটেছে। ভিডিও ফুটেজ দেখে এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। 

বিজ্ঞাপন

হারুন অর রশীদ বলেন, গলার মধ্যে ব্যাজ ধারণ করে যারা এই হামলা করেছে তাদের মোটিভ কী ছিল তা আমরা তদন্ত করে দেখছি। এক দলের ব্যাজ ধারণ করা লোক তৃতীয় কোনো পক্ষের ছিল কি না তা আমরা জানার চেষ্টা করছি। তদন্ত চলছে।

বিজ্ঞাপন

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সোমবার মারধরের শিকার হন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। এদিন বিকাল সাড়ে চারটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হিরো আলমকে রাজধানীর রামপুরার বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য তিনি হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন।

বিজ্ঞাপন

সোমবারের ভোটে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মাদ আলী আরাফাতের কাছে হারেন হিরো আলম।

হিরো আলমের ওপর হামলার সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না জানতে চাইলে ডিবিপ্রধান সাংবাদিকদের বলেন, ‘ফুটেজে দেখেছেন আপনারা হিরো আলমের ওপর হামলার সময় ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা নিবৃত করেছে। এরপর তাকে উদ্ধার করে পুলিশ সদস্যরাই। যদি পুলিশের গাফিলতি থাকে তদন্ত করে দেখা হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD