Logo

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি ৫ ধাপ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২১:৫৭
শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি ৫ ধাপ
ছবি: সংগৃহীত

গত ১০ জানুয়ারি প্রকাশিত আগের সূচক থেকে গতকাল প্রকাশিত সূচকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে ‘সবুজ পাসপোর্টের

বিজ্ঞাপন

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (১৮ জুলাই) এ সূচক প্রকাশ করে।

সূচকে দেখা গেছে, তালিকার ৯৬তম অবস্থানে বাংলাদেশ, যা আগে ছিল ১০১তম। গত ১০ জানুয়ারি প্রকাশিত আগের সূচক থেকে গতকাল প্রকাশিত সূচকে পাঁচ ধাপ উন্নতি হয়েছে ‘সবুজ পাসপোর্টের’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই সূচক তৈরি হয় একটি দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে অন অ্যারাইভাল ভিসা পায় এর ওপর নির্ভর করে। বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে ৪০টি দেশে অন অ্যারাইভাল ভিসা পান।

গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের শীর্ষ স্থানে ছিল জাপান। নতুন সূচকে জাপানকে ডিঙ্গিয়ে শীর্ষে উঠেছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। জাপান এখন রয়েছে তৃতীয় স্থানে। দেশটির নাগরিকরা বর্তমানে ১৮৯টি দেশে অন অ্যারাইভাল ভিসা পান।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD