Logo

হিরো আলমকে মারধর: পিকআপ মালিক সমিতির সভাপতি গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২১ জুলাই, ২০২৩, ২৩:২০
হিরো আলমকে মারধর: পিকআপ মালিক সমিতির সভাপতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হলো ভিডিও ফুটেজ দেখে বাকিদের ধরার চেষ্টা অব্যাহত আছে

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় কারওয়ান বাজার পিকআপ মালিক সমিতির সভাপতি তালুকদার মাসুদকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার এসআই নুর উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি জানান, ‘হিরো আলমকে মারধরের ঘটনায় তালুকদার মাসুদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হলো। ভিডিও ফুটেজ দেখে বাকিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।’

বিজ্ঞাপন

হামলার ঘটনায় হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। এরপর বৃহস্পতিবার হিরো আলমকে ডিবিতে ডাকা হয়। সেখানে আলাপ সেরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিরো আলম। জানান, তিনি এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করবেন না।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD