Logo

পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে হিরো আলম

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুলাই, ২০২৩, ২৩:২৩
পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে হিরো আলম
ছবি: সংগৃহীত

এই ভিডিও ও ফুটেজ অমার কাছে আছে তাই স্পিকার স্যারকে বলবো আরাফাত ভাইকে যেন শপথবাক্য না পড়ান

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের পর এই আসনটির নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। ভোটের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম যিনি হিরো আলম নামে পরিচিত।

রবিবার (২৩ জুলাই) ইসিতে গেছেন হিরো আলম।

বিজ্ঞাপন

এ সময় হিরো আলম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। এই ভিডিও ও ফুটেজ অমার কাছে আছে। তাই স্পিকার স্যারকে বলবো আরাফাত ভাইকে যেন শপথবাক্য না পড়ান।

বিজ্ঞাপন

ইসিতে আপিল খারিজ করলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, যেহেতু ভোটের অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে তাই হাইকোর্টে যাবো। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়বো।

বিজ্ঞাপন

হিরো আলম প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আবেদন জানিয়ে বলেন, গত ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ সংসদীয় আসনের উপ-নির্বাচনে আমি আরশাফুল হোসেন আলম (হিরো আলম) নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করি। নির্বাচনের দিন ১৭ জুলাই ই-মেইল এর মাধ্যমে আপনাকে অবহিত করেছিলাম এই মর্মে যে, নির্বাচনের ভোট গ্রহণ শুরুর ১ ঘণ্টার মধ্যে আমার তালিকাভুক্ত মনোনীত প্রায় ৮৮ জন এজেন্ট ১৯টি ভোটকেন্দ্র থেকে বের করে দিয়ে ব্যাপক জাল ভোট দেওয়া হয়েছে। নির্বাচনের দিন বিকেল ৩ ঘটিকায় বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে প্রার্থী হিসেবে ভোটগ্রহণ পরিদর্শনে গেলে সরকার দলীয় ক্যাডাররা আমাকে মারধর করে।

বিজ্ঞাপন

অতএব, এই প্রহসনের নির্বাচনকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করে পুনর্নির্বাচনের দাবি করছি। সেই সঙ্গে আমার প্রতিপক্ষকে নির্বাচন বিধি লঙ্ঘনের দায়ে নির্বাচনের ফলাফল বাতিল করে তার বিরুদ্ধে যথাবিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD