Logo

ইন্টার মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুলাই, ২০২৩, ২২:১৮
ইন্টার মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি
ছবি: সংগৃহীত

মায়ামির কোচ তাতা মার্তিনো মেসিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আমেরিকান সকার ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক হচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সোমবার (২৪ জুলাই) মায়ামির কোচ তাতা মার্তিনো মেসিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।  

পিএসজি ছেড়ে দুই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে মেসি যোগ দেন কিছুদিন আগে। গেল রবিবার (২৩ জুলাই) অভিষেক হয় এই সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। এই ম্যাচে দারুণ এক ফ্রি-কিক গোল দিয়ে রাঙান মেসি। মেক্সিকোর ক্লাব ক্রুস আজুলের বিপক্ষে সেই ম্যাচটিতেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মেসি।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, মায়ায়মির আগের অধিনায়ক গ্রেগর পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন লম্বা সময়ের জন্য। এমতাবস্থায় অধিনায়কের দায়িত্ব কার ওপর পড়বে? এমন প্রশ্নে ক্লাবটির কোচ জানিয়েছিলেন, মেসিই থাকছেন, তিনিই থাকবেন।

বিজ্ঞাপন

তাতা মার্তিনো জানান, “ওই দিন বদলি হিসেবে নামার সময় সে অধিনায়ক ছিল। হ্যাঁ, সামনে সেই থাকবে।”

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুলাই) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে লিগস কাপের নকআউট পর্বে ওঠার লক্ষ্যে আতালান্তা ইউনাইটেডের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD