Logo

এলপিএলে খেলতে ছাড়পত্র পাচ্ছেন না তাসকিন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ২৪:২০
এলপিএলে খেলতে ছাড়পত্র পাচ্ছেন না তাসকিন
ছবি: সংগৃহীত

বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আগেই গুঞ্জন ছিল লঙ্কা প্রিমিয়ার লিগে ডাক পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিসি) ছাড়পত্র মিলবে না তাসকিন আহমেদের। অবশেষে  সেই গুঞ্জনই সত্য হতে চলেছে। বোর্ড শ্রীলঙ্কায় তাসকিনকে না পাঠানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

মঙ্গলবার (২৬ জুলাই)  বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র  গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বোর্ডের সেই কর্তা গণমাধ্যমকে জানান, “তাসকিন টানা খেলার ভেতর আছে। সামনে আমাদের দুটো গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। সেগুলোর জন্য ওকে নিয়ে আমরা রিস্কে যেতে চাচ্ছি না। আর পেসারদের তো সবসময় ইনজুরির একটা শঙ্কা থাকেই।”

বিজ্ঞাপন

তিনি আরও জানান, “ওকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, যে কারণে আমরা এই মুহূর্তে ওকে এনওসি দেয়ার পক্ষপাতি না।”

বিজ্ঞাপন

এদিকে, তাসকিন ছাড়পত্র না পেলেও এলপিএলে খেলার জন্য ক্রিকেট বোর্ড থেকে সবুজ সংকেত পেয়েছেন তাওহীদ হৃদয়।

বিজ্ঞাপন

বোর্ডের সেই সূত্র জানায়, “হৃদয়কে আমরা ছাড়পত্র দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ও ছাড়পত্র পাবে।”

বিজ্ঞাপন

সেই হিসেব অনুসারে এবারের এলপিএল খেলতে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা যাচ্ছেন শুধু সাকিব আল হাসান, তাওহীদ হৃদয় ও মোহাম্মদ মিঠুন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD