Logo

মেয়েকে নেওয়া যাবে না, এশিয়ান গেমস থেকে নিজেকে সরিয়ে নিলেন মা

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৩, ০৬:১৩
মেয়েকে নেওয়া যাবে না, এশিয়ান গেমস থেকে নিজেকে সরিয়ে নিলেন মা
ছবি: সংগৃহীত

সবশেষ ২০১০ ও ২০১৪ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছেলেদের ইভেন্টে সোনা জিতেছিল

বিজ্ঞাপন

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের ১৯তম আসর বসবে চীনের হাংজুতে। গেল দুই আসরের মতো এবারও টি-২০ ফরম্যাটে আয়োজিত হবে এবারের আসরের ক্রিকেট ইভেন্টটি।

সবশেষ ২০১০ ও ২০১৪ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছেলেদের ইভেন্টে সোনা জিতেছিল। এ ছাড়া উভয়ই আসরের নারীদের ইভেন্টে সোনা ঘরে তুলেছিল পাকিস্তান। তাই এবারও নারীদের ইভেন্টে সোনা জেতার লক্ষ্য নিয়েই ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

তবে আসন্ন আসরে দলীয় ইভেন্টে খেলোয়াড়, কোচসহ কতজনকে নেওয়া যাবে, তা আগে থেকেই নির্ধারণ করে দেয় আয়োজকরা। যে কারণে অতিরিক্ত কাউকেই সেখানে নেওয়ার বিধি নেই। এমনকি শিশু সন্তানদেরও নেওয়া যায় না। আর এই কারণেই আসরটির নারী ক্রিকেট ইভেন্টে পাকিস্তান দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বিসমাহ মারুফ।

বিজ্ঞাপন

শিশু সন্তানকে রেখে অংশ না নেওয়ার বিষয়টিও পিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনায় তার সিদ্ধান্ত মেনে নিয়েছে পিসিবিও।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পিসিবির নারী শাখার প্রধান তানিয়া মালিকের ভাষ্য, এশিয়ান গেমসে আমরা বিসমাহকে পাচ্ছি না; যা অত্যন্ত দুর্ভাগ্যের। মেয়েকে নিয়ে সে গেমসের ভিলেজে যেতে পারবে না। এ কারণেই এশিয়ান গেমসে যাবে না সে।

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD