Logo

জনতা ব্যাংকের চেয়ারম্যানের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৩, ০২:৩৩
জনতা ব্যাংকের চেয়ারম্যানের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পন
ছবি: সংগৃহীত

শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন

বিজ্ঞাপন

জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমানের নেতৃত্বে বৃহষ্পতিবার (২৭ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। 

এ সময় ব্যাংকের পরিচালক মো. আবদুল মজিদ, ডিএমডি মো. রমজান বাহার, জিএম মো. আবদুল মতিন, রুহিয়া আখতার, প্রতিভা রাণী সরকার ও অনিতা দে এবং ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ মো. মাহবুব হোসেনসহ নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে তারা জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। 

দুপুরে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান ব্যাংকের টুঙ্গিপাড়া শাখায় গাছের চারা রোপনের মাধ্যমে জনতা ব্যাংকের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD