Logo

চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তামিম

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৩, ০৪:৫২
চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তামিম
ছবি: সংগৃহীত

দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে।

বিজ্ঞাপন

পিঠের ব্যথার চিকিৎসা নিয়ে লন্ডন থেকে আজ সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটে বাংলাদেশে এসে পৌঁছেছেন তামিম। নীরবেই বিমানবন্দর ত্যাগ করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। গণমাধ্যমের মুখোমুখি হননি তামিম তিনি।

জানা গেছে,  দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন টাইগার এই ওয়ানডে অধিনায়ক।

বিজ্ঞাপন

এদিকে আজ থেকে মিরপুরে শুরু হয়েছে এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এরপর ৫-৬ আগস্টের মধ্যে ২১-২২ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করার কথা নির্বাচকদের।

বিজ্ঞাপন

আগামী দুই-এক দিনের মধ্যে ক্রিকেট বোর্ডের সঙ্গে জরুরি আলোচনার কথা রয়েছে তামিমের। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাপ করবেন তিনি। মাঠে ফিরলেও অধিনায়ক হিসেবে থাকবেন কি না এমন সব প্রশ্নের উত্তর মিলবে দুই পক্ষের সেই আলোচনা শেষে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD