Logo

মেসির সঙ্গে অবসরের পরিকল্পনা সুয়ারেজের

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৩, ০২:২৪
মেসির সঙ্গে অবসরের পরিকল্পনা সুয়ারেজের
ছবি: সংগৃহীত

তবুও লিওনেল মেসির সঙ্গে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন সুয়ারেজ।

বিজ্ঞাপন

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। এরপর থেকে গুঞ্জন শুরু হয়  লুইস সুয়ারেজকে নিয়ে। আলোচনা হচ্ছিল- ফের হয়তো দেখা যাবে মেসি-সুয়ারেজ চমক। তবে সুয়ারেজের বর্তমান ক্লাব গ্রেমিও তাকে ছাড়ছে না! তাই আর যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিতে পারছেন না এই উরুগুয়ান স্ট্রাইকার। তবুও লিওনেল মেসির সঙ্গে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন সুয়ারেজ।

উরুগুয়ান টেলিভিশন প্রোগ্রাম পুন্তো পেনালকে সুয়ারেজ বলেন, “মেসি ও আমি একসঙ্গে অবসরের স্বপ্ন দেখি। বার্সেলোনায় থাকার সময় আমরা সবসময় এই পরিকল্পনা করেছিলাম। এক বছর পরই আমি অ্যাটলেটিকোতে গেলাম এবং সে চলে গেলো পিএসজিতে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা এই স্বপ্ন দেখতাম এবং বলতাম যে বার্সেলোনার পর আমরা যুক্তরাষ্ট্রে যেতে পারি। কিন্তু ওই সময় কিছু হয়নি। এখন সে ওখানে গিয়েছে এবং আপনারা দেখবেন, সে খুশি এবং আমরা আশাবাদী কোনও একটা সময় ওই সম্ভাবনার বাস্তবায়ন হবে।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD