Logo

আবারও বাংলাদেশ ব্যাংকের সার্ভার চালু

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৩, ০৬:৩০
আবারও বাংলাদেশ ব্যাংকের সার্ভার চালু
ছবি: সংগৃহীত

সার্ভারে ত্রুটির কারণে সোমবার (৩১ জুলাই) সকাল থেকে রিয়েল-টাইম লেনদেনে সমস্যায় পড়ে ব্যাংকগুলো।

বিজ্ঞাপন

একদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ ব্যাংকের রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সার্ভার চালু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) কেন্দ্রী ব্যাংকের মুখপাত্র ও পরিচালক সারোয়ার হোসেন জানান, আরটিজিএস সার্ভারে ত্রুটি দেখা দিয়েছিল। সেটি সোমবার (৩১ জুলাই) রাত থেকেই বাংলাদেশ ব্যাংকের আইটি বিশেষজ্ঞরা সমাধান করতে পেরেছে। মঙ্গলবার সকালে ব্যাংক খোলার সময় থেকেই স্বাভাবিক লেনদেন শুরু করা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

সার্ভারে ত্রুটির কারণে  সোমবার (৩১ জুলাই) সকাল থেকে রিয়েল-টাইম লেনদেনে সমস্যায় পড়ে ব্যাংকগুলো।

বিজ্ঞাপন

রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) হচ্ছে ফান্ড ট্রান্সফারের একটি ব্যবস্থা, যার মাধ্যমে অর্থ বা সিকিউরিটি তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার বিকালে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বলা হয়, “পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে তারা যেন মঙ্গলবার ‘ম্যানুয়াল পদ্ধতিতে’ আন্তঃব্যাংকে লেনদেন নিষ্পত্তির প্রস্তুতি নিয়ে রাখে। কিন্তু সেটা আর লাগেনি।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD