Logo

রংপুরে ২৭ উন্নয়ন প্রকল্প করলেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ০৪:৫০
রংপুরে ২৭ উন্নয়ন প্রকল্প করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বুধবার (২ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে উপস্থিত হন। এরপর উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন এবং ৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিজ্ঞাপন

রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ব্যয় হবে ১ হাজার ২৪০ কোটি টাকা।

বুধবার (২ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে উপস্থিত হন। এরপর উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন এবং ৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বিজ্ঞাপন

এদিন দুপুর থেকে জিলা স্কুল মাঠে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। দুপুর ১২টায় জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় প্রধানমন্ত্রীর মহাসমাবেশের কার্যক্রম। জাতীয় সংগীত শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, জনসভায় উপস্থিত আছেন জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, “জনসভাস্থল, পুরো শহর এবং সার্কিট হাউস পুরোটাই আমরা সিসিটিভির কাভারেজে এনেছি। পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে এবং পুরো নগরীজুড়ে থাকবে। সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবকরা।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD