Logo

জাতির উন্নতির জন্য ক্রীড়া-সংস্কৃতির উন্নতিও জরুরি বললেন প্রধানমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৫ আগস্ট, ২০২৩, ২৩:০৪
জাতির উন্নতির জন্য ক্রীড়া-সংস্কৃতির উন্নতিও জরুরি বললেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি

বিজ্ঞাপন

জাতির উন্নতির জন্য ক্রীড়া-সংস্কৃতির উন্নতিও জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান তিনি

প্রধানমন্ত্রী বলেন, “এ মাসটা আমাদের শোকের মাস। এ মাসে কামালের জন্মদিন। কামাল আমার ছোট, আমরা পিঠাপিঠি দুই ভাই-বোন। খেলার সাথী, আন্দোলন-সংগ্রামেও একসঙ্গে ছিলাম।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, “জাতির পিতা এদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন। সে সংগ্রামের পথ দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “স্বাধীনতার পর জাতির পিতা এদেশের খেলাধুলার উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের পরিবার সব সময় ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ছিল। কামাল সব সময় খেলাধুলা, সাংস্কৃতিক চর্চায় অগ্রণী ভূমিকা রাখত। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার যে অবদান রয়েছে সেটা চিরদিন মানুষ স্মরণ করবে।”

বিজ্ঞাপন

এবার ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD