Logo

সারাদেশে দশগুণ ডেঙ্গু রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৩, ২৩:০২
সারাদেশে দশগুণ ডেঙ্গু রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

হঠাৎ করেই সারাদেশে দশগুণ ডেঙ্গু রোগী বেড়ে গেছে। আর সে কারণেই স্যালাইনের ঘাটতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

শনিবার (১২ আগস্ট)  বেলা ১১টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ইউনিট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

বিজ্ঞাপন

জাহিদ মালেক বলেন, “পর্যাপ্ত স্যালাইন প্রস্তুত রাখার কথা বলা হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ হাজার ব্যাগ স্যালাইন প্রয়োজন হচ্ছে, মাস শেষে তা দাঁড়াচ্ছে প্রায় ১২ লাখ।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “সবগুলো ওষুধ কোম্পানি মিলেও এতো স্যালাইন উৎপাদন করতে পারছে না। এ জন্য গত দুই দিন আগে মিটিং করেছি। সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যেন প্রয়োজনে বিদেশ থেকে স্যালাইন আমদানি করা হয়।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মন্ত্রী  বলেন, “যেহেতু এখন বর্ষা মৌসুম, বৃষ্টি-বাদলা হয়ে বিভিন্ন স্থানে পানি জমা হয়ে থাকছে। আর এ কারণে মশা বাড়ছে। তবে আশা করছি আগামীতে মশা কমে আসবে এবং ডেঙ্গু রোগীর সংখ্যাও কমে আসবে। ডেঙ্গু কমাতে হলে মশা কমাতে হবে। মশা কমলে ডেঙ্গু রোগী কমবে এবং সে জন্য নিয়মিত স্প্রে করতে হবে বেশি বেশি।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD