Logo

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের ৩ দৈনিক পত্রিকা

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৪, ০৩:০৪
অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের ৩ দৈনিক পত্রিকা
ছবি: সংগৃহীত

আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খানের ৩ টি  দৈনিক পত্রিকা।

শুক্রবার (০৯ আগস্ট) দৈনিক আমাদের নতুন সময়, দৈনিক আমাদের অর্থনীতি ও ডেইলি আওয়ার টাইম পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দৈনিক আমাদের নতুন সময়ের নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরই একাত্তর টেলিভিশন, সময় টেলিভিশন, এটিএন বাংলা ও এটিএন নিউজে অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা।

এছাড়া মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ভবনে হামলা হয়। রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। এর বাইরেও গত ৪ আগস্ট রাতে সঙ্গীতভিত্তিক চ্যানেল গান বাংলার অফিসে হামলা ভাঙচুর ও আগুন দেয়া হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD