Logo

বড় ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাঈদী

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৩, ০২:২৮
বড় ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাঈদী
ছবি: সংগৃহীত

এদিন দুপুর ১টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে তার বড় ছেলের কবরের পাশে দাফন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে পিরোজপুর পৌরসভার মাছিমপুর মাছিমপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পাশের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

এর আগে এদিন  দুপুর ১টা ২৫ মিনিটে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

বিজ্ঞাপন

সকাল ১০টায় দেলাওয়ার হোসেন সাঈদীর মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছায়। তবে তার ছেলে মাসুদ সাঈদী পিরোজপুরে পৌঁছাতে না পারায় জানাজায় অংশ নেওয়া মুসল্লিদের দাবির মুখে জানাজা দেরিতে শুরু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাঈদী ফাউন্ডেশন মাঠ পূর্ণ হয়ে পাশের ১ থেকে দেড় কিলোমিটার সড়কে মুসল্লিরা অবস্থান নেন। মরদেহবাহী গাড়িটি পিরোজপুরে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন জামায়াতের নেতাকর্মীসহ উপস্থিত সাধারণ মানুষ।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD