Logo

এশিয়া কাপ: শক্তশালী দল ঘোষণা করল ভারত

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৩, ০৩:১১
এশিয়া কাপ: শক্তশালী দল ঘোষণা করল ভারত
ছবি: সংগৃহীত

সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া।

বিজ্ঞাপন

আসন্ন এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দলের প্রায় সকল খেলোয়ার রয়েছে এতে।  ১৭ সদস্যের এই দলে চমক বলতে তিলক ভার্মা। উইন্ডিজ সফরে তার আগ্রাসী ব্যাটিং নজর কাড়ে নির্বাচকদের। দলে আছেন জাসপ্রীত বুমরাহও। এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। এই দলে নতুন মুখ হিসেবে স্থান পেয়েছেন তিলক ভার্মা। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা লোকেশ রাহুল ও শ্রেয়াস আয়ার ফিরেছেন ভারতের দলে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (২১ আগস্ট)  এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের দল ঘোষণা করে ভারত। স্কোয়াড ঘোষণা শেষে ভারতের প্রধান নির্বাচক জানিয়েছেন, আপাতত এই দলটিই এশিয়া কাপে প্রতিনিধিত্ব করবে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে ৫ সেপ্টেম্বরের পরে।  

বিজ্ঞাপন

এবারের এশিয়া কাপে  ‘এ’ গ্রুপে রয়েছে ভারত বাইয়াল, এবং পাকিস্তান । গ্রুপ পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়বে ২ সেপ্টেম্বর। পরে ৪ সেপ্টেম্বর নেপালের বিরুদ্ধে শেষ ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল।  

বিজ্ঞাপন

ভারত এশিয়া কাপ দল:

বিজ্ঞাপন

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদ্বীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সুর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা।

রিজার্ভ খেলোয়াড়: সাঞ্জু স্যামসন।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD