Logo

মেসির ‘বডিগার্ড’কে নিতে সৌদি ক্লাবের লোভনীয় প্রস্তাব

profile picture
জনবাণী ডেস্ক
২২ আগস্ট, ২০২৩, ২৩:৪৮
মেসির ‘বডিগার্ড’কে নিতে সৌদি ক্লাবের লোভনীয় প্রস্তাব
ছবি: সংগৃহীত

মেসিকে বছরে ৪০ কোটি ইউরো পারিশ্রমিক দিতে চেয়েও দলে নিতে পারেনি আল হিলাল।

বিজ্ঞাপন

ইউরোপ ছেড়ে সৌদির লিগে যোগ দিতে বেশ আগ্রহ দেখাচ্ছে ফুটবলাররা।  ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে করিম বেনজিমা, সাদিও মানেদের পর সৌদি গেছেন ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রও। তবে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি অবশ্য মোটা অঙ্কের প্রস্তাব পেয়েও যাননি। এবার আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সতীর্থ রদ্রিগো ডি পলের দিকে নজর দিয়েছে সৌদি ক্লাব আল আহলি।

মেসিকে বছরে ৪০ কোটি ইউরো পারিশ্রমিক দিতে চেয়েও দলে নিতে পারেনি আল হিলাল। এই প্রস্তাবে সাড়া দেননি মেসি, তিনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে। সৌদি আরবের ক্লাব আল আহলির টার্গেট এখন মেসির বডিগার্ড খ্যাত ডি পল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলবদলের বাজার নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, ডি পলকে দলে ভেড়াতে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ করেছে আল আহলি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘রেলেভো’র সংবাদকর্মী মাতেও মোরেত্তোও বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডি পলের বর্তমান দল অ্যাতলেতিকোর কাছে ৩২ মিলিয়ন ইউরোর একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছে আল আহলি। যদিও ক্লাবটি এরই মধ্যে তারকায় ঠাসা। তাদের স্কোয়াডে রয়েছেন রবার্তো ফিরমিনো, এদুয়ার্দো মেন্ডি, রিয়াদ মাহরেজ, ফ্র্যাঙ্ক কেসির মতো ফুটবলাররা।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD