Logo

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৩, ২০:২৮
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ছবি: সংগৃহীত

এক শিক্ষককে গ্রেফতার করলো শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ

বিজ্ঞাপন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ। এক শিক্ষককে গ্রেফতার করলো শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ। ধৃতের নাম কৃষ্ণকান্ত রায়।

তিনি ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির রাজগঞ্জের এক হাইস্কুলের শিক্ষক। অভিযোগে প্রকাশ, গত ৩ বছর যাবত এই শিক্ষক এক যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরবর্তীতে বিয়ের কথা বললে যুবতীর পরিবারের কাছে বিয়ের জন‍্য ১৫ লক্ষ টাকা দাবী করে বলে অভিযোগ। 

বিজ্ঞাপন

তার এই দাবী না মানলে শিক্ষক অন‍্য কোন যুবতীর সঙ্গে রেজিস্ট্রি বিয়ে করে। এরপরই এনজেপি থানায় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষনের মামলা দায়ের করে যুবতী। 

বিজ্ঞাপন

অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। বুধবার (২৩  আগস্ট) ধৃত শিক্ষককে জলপাইগুড়ি আদালতে প্রেরন করা হয়।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD