যুদ্ধবিরতি নিয়ে অনাগ্রহী ইরান, আরও তীব্র করছে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা হামলা আরও তীব্র করেছে। তারা জানিয়েছে, ‘অপারেশন প্রমিস ৪’-এর ৩৩তম ধাপের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করা হয়েছে।
বিজ্ঞাপন
আইআরজিসি ঘোষণা দিয়েছে, এখন থেকে তারা তাদের সবচেয়ে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে, যার ওজন এক টন বা তার বেশি, এবং এগুলো দিয়ে ইসরায়েল ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।
এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চীন, ফ্রান্স ও রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে। তবে সম্ভাব্য প্রস্তাবগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না যায় যে বর্তমানে দেখা যাচ্ছে এমন আগ্রাসন বা গত জুনের হামলার পুনরাবৃত্তি হবে না, ততক্ষণ তারা আলোচনার টেবিলে ফেরবে না।
এর মাধ্যমে বোঝা যাচ্ছে, আপাতত তেহরান যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ফিরতে আগ্রহী নয়।
সূত্র: আল জাজিরা








