প্রতিবেশীদের বিরুদ্ধে হামলায় আকাশসীমা ব্যবহার করা যাবে না

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রতিবেশী দেশ বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে কোনো সামরিক হামলার জন্য ইরাকের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। এ বিষয়ে তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে আলাপ করেন। খবর আল জাজিরা।
বিজ্ঞাপন
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, আল-সুদানি জোর দিয়ে বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা কোনো পক্ষের সামরিক হামলার জন্য ব্যবহার করা হলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি আরও উল্লেখ করেন, চলমান সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার কোনো চেষ্টা তিনি মেনে নেবেন না।
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, , আল-সুদানি ফোনালাপে জোর দিয়ে বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন কোনো প্রতিবেশী দেশ বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে সামরিক হামলার জন্য ব্যবহার করা না হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চলমান সংঘাতে ইরাককে জড়িয়ে ফেলার যেকোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। পাশাপাশি যে কোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাও তিনি প্রত্যাখ্যান করেন।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পরপরই বিভিন্ন দিক থেকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরাকের আকাশসীমা অতিক্রম করতে দেখা যায়।
বিজ্ঞাপন
সংঘাতের শুরু থেকেই ইরাক পরোক্ষভাবে এতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর পাল্টা হিসেবে ওই গোষ্ঠীগুলো ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে।
এই সতর্কবার্তার মাধ্যমে ইরাক রাজনৈতিকভাবে স্পষ্ট করে দিয়েছে যে, দেশের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা কোনো পক্ষের সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এবং আন্তর্জাতিক নিয়মের প্রতি বাধ্য থাকবে।
সূত্র: আল-জাজিরা








